সপরিবারে ধূমপানের ছবিতে সমালোচিত প্রিয়াঙ্কা

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৫:১৭ পিএম

জন্মদিন কয়েকদিন পেরিয়ে গেলেও উদ্‌যাপন থামছে না প্রিয়াঙ্কা চোপড়ার। জন্মদিন উপলক্ষে স্বামী নিক জোনাস সহ পরিবার নিয়ে দিব্যি ছুটি কাটাচ্ছেন দেশি গার্ল অভিনেত্রী।

তবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ইয়টে বসে তার ধূমপানের ছবি নিয়ে বিতর্ক উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইন্ডিয়া টুডে জানায়, ছবিতে দেখা যায় ইয়টে আয়েশ করে সবাই মিলে ধূমপান করছেন প্রিয়াঙ্কা। এ সময় তার পাশেই ছিলেন স্বামী নিক, ছিলেন তার মা মধু চোপড়াও। প্রিয়াঙ্কার হাতে সিগারেট দেখা গেলেও বাকি দুজনের হাতে দেখা গেছে চুরুট।

প্রিয়াঙ্কার এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচিত হন তিনি। কারণ দেওয়ালিতে দূষণের কারণে গত বছর তিনি বাজি না ফোটাতে আহ্বান করেছিলেন। তারও আগে ধূমপান নিয়ে প্রকাশ করেছিলেন তীব্র অনীহা।

অ্যাজমা রোগী প্রিয়াঙ্কাকে অনেকেই এ জন্য 'হিপোক্রেট' বলে সম্বোধন করেছেন। দেওয়ালিতে বাজি না ফোটানোর আহ্বান জানিয়ে নিজের বিয়েতেই তিনি সে কাজ করেছিলেন। একইভাবে পরিবেশ দূষণে সচেতন এ অভিনেত্রীকে দেখা গেছে ধূমপান করতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত