মেষ : সম্পত্তি নিয়ে জটিলতা দেখা দেবে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে। ভ্রমণে ব্যয় বাড়বে।
বৃষ : কর্মক্ষেত্রের সমস্যার সমাধান এখনো হয়নি। সহকর্মীরা পক্ষে কাজ করবে না। সংসারে অশান্তি থাকবে।
মিথুন : কর্মক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যায়। অধীন কর্মচারী বেয়াদবি করবে। মনে অতৃপ্তি বাড়বে।
কর্কট : কর্মে অতৃপ্তি। আয় থেকে ব্যয় বেশি। ঋণ পেতে দেরি হবে। নানা রোগের আক্রমণ পরিলক্ষিত হয়।
সিংহ : কাজে গতি নেই। অংশীদাররা লাভবান হবে। কর্ম ফলে বাধা তথা দেরি হবে। ব্যয় বাড়বে। প্রেমে বাধা।
কন্যা : কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। বন্ধুর দ্বারা কাজে ব্যাঘাত ঘটবে। এখনই সঞ্চয় হবে না।
তুলা : কাজে অতৃপ্তি দেখা দেবে। হঠাৎ রোগ হওয়ার আশঙ্কা আছে। আত্মীয়রা মানসিক চাপ সৃষ্টি করবে।
বৃশ্চিক : কাজকর্মে বিশেষ পরিবর্তন নেই। সংসারে নিজের প্রভাব বাড়বে। শিক্ষার ফল দেরিতে পাবেন।
ধনু : স্ত্রী ও নিজের স্বাস্থ্যহানির যোগ আছে। কাজে বন্ধুর সহযোগিতা অপরিহার্য। ব্যয় বাড়তে পারে।
মকর : কাজের চাপ কম। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। প্রতিপক্ষ ক্ষতি করার চেষ্টা করবে।
কুম্ভ : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আয় বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
মীন : কর্মক্ষেত্রে মন বসবে না। রোগের জন্য বিদেশ যেতে হতে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
