পরকীয়ার জেরে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:৩৯ এএম

ঢাকার ধামরাইয়ের রোয়াইলে পরকীয়ার জের ধরে এক সৌদি প্রবাসী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত প্রবাসী আবুল কালাম আজাদের সঙ্গে প্রতিবেশী রোজিনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। বিষয়টি রোজিনার স্বামী সাইফুল ইসলাম জানতে পেরে গতরাতে স্ত্রীকে দিয়ে কৌশলে আবুল কালাম আজাদকে তাদের বাসায় ডেকে আনেন। পরে সেখানে তাকে প্রথমে ছেলে ধরা পরে ডাকাত বলে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরকীয়ার বিষয়টি নিশ্চিত করে স্বামী-স্ত্রীসহ তাদের সঙ্গে হত্যার সহযোগী ছয়জনকে আটক করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, প্রথমিকভাবে নিশ্চিত যে এটি পরিকল্পিত হত্যা। তারা চলমান গুজব ছেলেধরা বলে রটিয়ে হত্যা থেকে বাঁচতে চেয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত