গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৮:৪৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের সামনে থেকে শুরু হয় মিছিলটি। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল।

সমাবেশে সংহতি জানিয়ে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, আজকে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এখানে এসেছে আমরা শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রশাসনকে একই দাবি জানিয়েছি। লুটপাটের মাস্টারপ্ল্যান আমরা চাই না। যে টাকা বরাদ্দ হয়েছে আমরা চাই এটা একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো হোক।

বাংলা বিভাগের অধ্যাপক শামিমা সুলতানা বলেন, আমরা শিক্ষার্থী বান্ধব, পরিবেশবান্ধব ও জীববৈচিত্র্য বান্ধব উন্নয়ন চাই। আমরা উন্নয়নের অন্তরায় নই। কিন্তু উন্নয়নের নামে যে অপরিকল্পিত ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে তার বিরোধিতা করছি।

অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৫টি আবাসিক হল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। যেসব স্থানে হলগুলো নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে হল নির্মিত হলে এক হাজারেরও বেশি গাছ কেটে ফেলতে হবে। ইতিমধ্যে সোমবার তিনটি কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত