গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গতকাল সোমবার মৃত্যুদ-প্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। আফসার আলী শেখ (৪৮) নামের ওই বন্দি ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকার আইয়ুব আলীর ছেলে।
কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সকাল ১০টার দিকে আফসার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামরাঙ্গীরচর থানার এক হত্যা মামলায় তার মৃত্যুদ- হয়েছিল।
