প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জিততে চাই ২৮৩ রান

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০২:৩৪ পিএম

বাংলাদেশ দলের বোলিং তোপে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারালেও খেই হারায়নি শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। নির্ধারিত ওভার শেষে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক দলটি। গা গরম করে নেওয়ার ম্যাচটিতে তামিমদের জিততে দরকার ২৮৩ রান।

কলম্বোর পি সারা ওভালে রোববার প্রস্তুতি ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে স্বাগতিক দল। তাতে বড় অবদান পাঁচ নম্বরে ব্যাট করতে নামা শেহান জয়াসুরিয়া (৫৬) ও দাসুন শানাকার (৮৬*)। বাকিরা তেমন ভালো করতে পারেনি।

বাংলাদেশে দলের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সৌম্য সরকার। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী শুক্রবার কলম্বোর আর পেসাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। অপর দুই ম্যাচও হবে একই ভেন্যুতে ২৮ ও ৩১ জুলাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত