চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সভাপতিসহ ১০ জন আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১০:৫৯ পিএম

শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপির বিট খাটালে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আটকের পর বিকেলে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ৬০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।

বিট খাটালের মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের একটি গ্রুপ মাসুদপুর সীমান্ত ফাঁড়ির বিট খাটালে গিয়ে চাঁদা দাবি করে। একপর্যায়ে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, শিবগঞ্জ উপজেলার পিঠালিতলার ইব্রাহিম, দাদনচকের ফরহাদ হোসেন রেজা, দুর্লভপুরের কামরুজ্জামান, বাবুপুরের নাইম হোসেন, চতরার জমিরুল ইসলাম, বিনোদপুরের জসিম উদ্দীন, একবরপুরের বাবু ও হাবিব এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলার সোহেল রানা লাঠিসোটা-রড-ছুরি নিয়ে ঢুকে বিট খাটালের লোকজনকে মারধর করে। এ ঘটনায় বিট খাটালের সদস্য ফয়সাল ইসলাম ছুরিকাহত হন। এ সময় স্থানীয় জনগণ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানাসহ ১০ জনকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত