চাকরিতে বদলির সম্ভাবনা আছে মিথুনের, প্রেমে অশান্তি বিরাজ করবে ধনুর

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৯:৪২ এএম

মেষ: সম্পত্তি নিয়ে আত্মীয়দের মধ্যে মতবিরোধ সৃষ্টি হবে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। নিজ শরীরে ব্যথা বাড়বে।

বৃষ: কর্মক্ষেত্রের সমস্যা সমাধান হবে। স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করা যাবে। আয় বাড়বে।

মিথুন: চাকরিক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। তবে সেইরূপ আয় বাড়বে না।

কর্কট: নতুন যোগাযোগের মাধ্যমে কর্মে উন্নতি যোগ আছে। বাড়ি ও জমির দালালদের কর্মযোগ বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

সিংহ: পিতা-পুত্রের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। কাজের উন্নতি  নেই। ব্যয় বাড়বে।

কন্যা: কর্মে অতৃপ্তি বাড়বে। প্রতিপক্ষ তৎপর থাকবে। বন্ধুর সাহায্য পাওয়া যাবে।

তুলা: কর্মে অতৃপ্তি পাওয়া কঠিন হবে। শত্রু ও ঋণ বৃদ্ধির যোগ আছে। আত্মীয়র জন্য মানসিক চাপ বাড়তে পারে।

বৃশ্চিক: মনোবল দুর্বল হলেও সম্পদপ্রাপ্তি যোগ আছে। কাজে হতাশ না হয়ে নতুনভাবে পরিকল্পনা করুন। রোগের আক্রমণ হতে পারে।

ধনু: প্রেমে অশান্তি বিরাজ করবে। স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। কর্মে উন্নতি নেই।

মকর: প্রতিপক্ষ তৎপর থাকবে। সম্পত্তি বিক্রি হতে পারে। আত্মীয় ও বন্ধুর সাহায্য পাওয়া সম্ভব নাও হতে পারে।

কুম্ভ: কর্মে আংশিক বাধা দূর হবে। সংসারে দ্বন্দ্ব-কলহের অবসান হতে পারে। সঞ্চয় বাড়ার যোগ আছে।

মীন: আয় বাড়বে। সংসারে শান্তি আসবে। কাজের পরিধি বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত