ভয়াবহ বন্যায় আসাম ও বিহারে মৃতের সংখ্যা বেড়ে ২০০

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১১:৩৫ এএম

ভয়াবহ বন্যায় ভারতের আসাম ও বিহারে মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুইশ' জনে ছুঁয়েছে। সরকারি হিসেবে, বুধবার পর্যন্ত এই দুই রাজ্যে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৯৭।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এই দুই রাজ্যে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি ২৪ লাখ মানুষ।

এদিকে গত কয়েক দিন থেকে টানা বৃষ্টি অব্যাহত আছে। এতে বিহারের বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে আরও ১৭জন। ফলে বিহারে বন্যায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে।

অন্যদিকে, আসামে বন্যায় মৃত বেড়ে হয়েছে ৭৪। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন আরও ৬ জন।

সরকারি একটি সূত্র জানাচ্ছে, বিহারের ১২ জেলার ১০৫ ব্লকে ক্ষতিগ্রস্ত ৮১.৫৭ লাখ মানুষ। আর আসামে ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩৮.৮২ লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত