কসবায় যুবক গ্রেপ্তার

আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে হুইপের মেয়েকে ‘উত্ত্যক্ত’

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১০:২০ পিএম

কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের ছেলে পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে আকতার হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, আকতার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইস্টগ্রামের আবদুল সালামের ছেলে। তার নানাবাড়ি কসবার নোয়াগাঁও গ্রামে। সে প্রায়ই নানাবাড়িতে আসা-যাওয়া করে। তার বাবা মাছ ব্যবসায়ী। কিন্তু আকতার নিজেকে আইনমন্ত্রীর ছেলে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। একই পরিচয়ে সে হুইপের মেয়েকে ফোনে উত্ত্যক্ত করে। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়। এ ছাড়া কসবার এক যুবককে পেশকার পদে চাকরি দেওয়ার কথা বলে সে পাঁচ লাখ টাকা নেয়। এসব ঘটনায় কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার গত বুধবার আকতারের বিরুদ্ধে মামলা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত