চট্টগ্রাম শিক্ষা বোর্ড ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১০:৩৫ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে বেশিসংখ্যক আবেদন পড়েছে ইংরেজিতে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, এবার আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৬৭৬। এর মধ্যে সবচেয়ে বেশি পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে।

তিনি আরও জানান, যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নম্বর যোগ বা লিপিবদ্ধের ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে আবার ফল প্রকাশ করা হবে ১০ আগস্ট।

শিক্ষা বোর্ড থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ১৬ হাজার ৬৭৬ জন আবেদনকারী ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে সবচেয়ে বেশি পড়ে ইংরেজিতে। ইংরেজি প্রথম পত্রে ৭ হাজার ১৬৬টি, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫ হাজার ৮৪৯টি আবেদন জমা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত