রাজধানীতে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০১:২০ এএম

রাজধানীর পল্টনের কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো আমিন দেওয়ান (৩৫), মো. সুমন (২৬), আরিফ মোল্লা (২৩) ও গোলাম রাব্বী (২৪)।

ডিবির মতিঝিল জোনাল টিমের সহকারী কমিশনার আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের চক্রের আরও দুই সদস্য নাসির ও দেলোয়ার পালিয়ে গেছে বলে জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে এ চক্রের দৌরাত্ম্য বাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত