ঢাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০১:২১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে আন্দোলনের পঞ্চম দিনে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা। সৃষ্ট সমস্যা সমাধানে ১১ সদস্যের কমিটি গঠনের পর আন্দোলনকারীরা এ ঘোষণা দিয়েছেন। আগামী রবিবার দাবির বিষয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন তারা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘কর্র্তৃপক্ষের আশ্বাসে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনের দেওয়া আশ্বাস পর্যবেক্ষণে রেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ সাত কলেজের অধিভুক্তি অপরিকল্পিত সিদ্ধান্ত মন্তব্য করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি অধিভুক্তি বাতিল না করে বা কালক্ষেপণ করে, তা হলে আবার কঠোর আন্দোলনে যাব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত