নিষেধাজ্ঞার পর প্রথমবার অস্ট্রেলিয়া দলে ব্যানক্রফট

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৬:০৭ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের দলে ডাক পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফট।

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি করে ৯ মাস নিষিদ্ধ হয়েছিলেন ২৬ বছর বয়সী ব্যানক্রফট। নিষিদ্ধ হন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও।

স্মিথ-ওয়ার্নার সীমিত ওভারের ক্রিকেটে ফিরলেও ব্যানক্রফট বাইরে ছিলেন। কেলেঙ্কারি পেছনে ফেলে সেই তিনজনই আবার টেস্ট খেলার অপেক্ষায় আছেন।

৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১ আগস্ট।

অস্ট্রেলিয়া ২০০১ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে পারেনি। প্রধান নির্বাচক ট্রেভর হোয়েন্স আশা করছেন, এই দল পরাজয়ের সেই বৃত্ত ভাঙবে।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক থাকবেন টিম পেইন। পেস আক্রমণ বেশ শক্তিশালী করা হয়েছে। স্কোয়াডে রাখা হয়েছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ককে। আছেন ৩৪ বছর বয়সী পিটার সিডলও।

অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মিচেল নেসার, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত