পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীর কারাদন্ড

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১২:৩০ এএম

ফেনীর সোনাগাজীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কামাল উদ্দিন (৩৬) নামে এক ব্যবসায়ীকে ৪ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ এ সাজা দেন। দ-প্রাপ্ত কামাল কুঠির হাটবাজারের ব্যবসায়ী ও বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

সোহেল পারভেজ জানান, বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কামাল উদ্দিন যৌন হয়রানি করে। ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে মা-সহ তার স্বজনরা দুজন স্কুল শিক্ষককে সঙ্গে নিয়ে কামাল উদ্দিনকে আটক করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে যান। কামাল নিজের দোষ স্বীকার করলে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত