খুলনা-মোংলা রেলপথ নির্মাণকাজে গতি বাড়ানোর তাগিদ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০১:১৭ এএম

কাজের গতি আরও বাড়িয়ে খুলনা-মোংলা রেলপথ নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন রেলপথ সচিব মোফাজ্জেল হোসেন। গতকাল শুক্রবার সকালে রেলওয়ে রেস্ট হাউজ সম্মেলনকক্ষে খুলনা-মোংলা পোর্ট রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তাগিদ দেন।

তিনি বলেন, ইতোমধ্যে খুলনা-মোংলা রেলপথের নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি শেষ হয়েছে। বাকি নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। ২০২১ সালের আগেই খুলনা-মোংলা রেল চলাচল করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত