রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ‘ভাই ভাই’ গাড়ি সার্ভিসিংয়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হানের বাড়ি মাদারীপুর। তিনি ওই দোকানেই থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল্লাহ খান দেশ রূপান্তরকে জানান, রায়হানের পথেই মৃত্যু হয়েছে।
×
