গফরগাঁওয়ে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:৩৯ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় সুজন ম-ল (২৫) নামে এক চালককে খুন করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চাকুয়া পুরনো শীতলক্ষ্যা ঘাট এলাকার নদীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন ম-ল উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে এক নারী বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা ভাড়া করেন। এরপর থেকে সুজনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার স্থানীয় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার লুঙ্গি ও গামছা উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

এরই সূত্র ধরে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরনো ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশ থেকে সুজন মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা সুজনকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত