সিরিজে টিকে থাকার ম্যাচে টস জিতে ব্যাটিং বাংলাদেশ

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০২:৩৯ পিএম

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে তারা।

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে হারে বাংলাদেশ। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা তামিম ইকবালের দল দ্বিতীয় ম্যাচে হারলে সিরিজটিই হাত ছাড়া হয়ে যাবে তাদের।

প্রথম ম্যাচে হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি অধিনায়ক তামিম। আসলে ৯১ রানে হারের মধ্যে কোনো যুক্তি খাটেও না। সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে হলে আজকের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের।

মালিঙ্গাময় প্রথম ওয়ানডেতে তামিমরা হেরেছিলেন ব্যাটিং-বোলিং ফিল্ডিং তিন বিভাগের দুরবস্থায়। আরও একবার বোলাররা দরকারি মুহূর্তে ছন্দে থাকতে পারেননি, প্রতিপক্ষ তুলেছে ৩১৪ রান; বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসে বেরিয়ে গেছে বেশ কিছু রান, অধিনায়কের হিসাবেই যা ২০-এর মতো। আর রান তাড়ায় নেমে ৩৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২২৩ রানে অলআউট বাংলাদেশ। যদিও তখনও বাকি ৫০ বল।

ত্রিমুখী বেহাল পারফরম্যান্সের পর উন্নতি আবশ্যক সব ক্ষেত্রেই। অন্তত ২০১৪ সালের পর শ্রীলংকার কাছে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ হার এড়ানোর জন্য তো অবশ্যই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত