আব্দুল মান্নান ভূঁইয়ার নবম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১২:১১ এএম

নরসিংদীর শিবপুরে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে শিবপুর বাসস্ট্যান্ড থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধানুয়া এলাকায় মান্নান ভূঁইয়ার সমাধিতে গিয়ে শেষ হয়। ওই সময় পরিষদের নেতাকর্মী ও সাধারণ জনতা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আব্দুল মান্নান ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ শিকদার, চক্রধা ইউনিয়নের চেয়ারম্যান বেনজীর আহমেদ খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত