কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দেবে মেষের, হতাশ হতে হবে কন্যাকে

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৮:৪৮ এএম

মেষ : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আয়ের পথে ঝামেলা হতে পারে। পারিবারিক দ্বন্দ্বে আত্মীয় ও বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে না।

বৃষ : কর্মক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। সতর্ক হোন। দুর্ঘটনা যোগ আছে।

মিথুন : রাজনৈতিক কাজে সফলতা লাভ করা কঠিন হবে। মনে অতৃপ্তি বাড়বে। রোগ ও ব্যয় বাড়বে।

কর্কট : কর্মক্ষেত্রে বাধা নেই; তবে আয় কমবে। মূলধন নাশের আশঙ্কা। শরীরে নানা জটিল রোগের আক্রমণ হতে পারে।

সিংহ : চাকরির ক্ষেত্রে দ্বন্দ্ব ও ঝামেলার যোগ আছে। ঠিকাদারি কাজে উন্নতি হবে। ব্যয় বাড়বে।

কন্যা : কর্মক্ষেত্রে হতাশ হতে হবে। কাজে আশানুরূপ উপার্জন হবে না। দূর ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।

তুলা : ঠিকা কাজে নতুন যোগাযোগ হবে। স্ত্রীর আয় বাড়বে। সংসারে দ্বন্দ্ব লেগে থাকবে।

বৃশ্চিক : সাংবাদিকরা স্ত্রীর রসানলে পড়বেন। হঠাৎ বিদেশ ভ্রমণের যোগ আছে। অলসতা পরিহার করুন।

ধনু : গোপন শত্রুরা তৎপর থাকবে। কর্ম যোগ ধীরে ধীরে বাড়বে। শরীরে অস্ত্রোপচার হতে পারে।

মকর : প্রতিপক্ষের কর্মতৎপরতায় কাজের গতি মন্থর হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যয় বাড়বে।

কুম্ভ : কাজে বিশেষ উন্নতি নেই। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। রোগে খরচ বাড়বে।

মীন : কর্মস্থান ঝামেলামুক্ত থাকবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বা ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত