রক্ত পরীক্ষা না করেই প্রতিবেদন: হাসপাতালকে জরিমানা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১১:৩৯ পিএম

রাজধানীর উত্তরার ক্রিসেন্টসহ তিন হাসপাতালকে মোট ৪২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এ জরিমানা করেন। অ‌ভিযান সমন্বয় করেন র‌্যাবব-১ এর একটি দল। এতে সহযোগিতা করে স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তর।

সারওয়ার আলম জানানম উত্তরায় টেস্ট না করেই রিপোর্ট দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা ও ওষুধের দাম বেশি রাখার দায়ে ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা, লুবনা জেনারেল হাসপাতালকে ২০ লাখ টাকা এবং রাসেল মাদার কেয়ার হাসপাতালকে ৫ লাখ করে মোট ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট তৈরি করার প্রমাণ পায় আদালত। যেখানে একটি নমুনা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা থাকলেও তা না করেই আগেই মনগড়া রিপোর্ট দেওয়া হয়। এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তার নমুনা না দেখেই রিপোর্টে স্বাক্ষর করেন। কারণ স্বাক্ষর করতে রিপোর্ট তার বাসায় নিয়ে যাওয়া হয় তিনি হাসপাতালে বসেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত