দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সরকারের পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) অধীনে সদর উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে ঋণ বিতরণ হয়। এ সময় ১২১ জন ঋণগ্রহীতার মাঝে ২৩ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী সমাজসেবা কার্যক্রমের অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ চালু করেন। এরপর থেকে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের দুস্থ ও অসহায় জনগোষ্ঠী সরকারিভাবে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে।’
