ঢাবির সাংবাদিকতা বিভাগের বর্ষপূর্তিতে শোভাযাত্রা, আলোচনা

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০১:১৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সামাজিক ন্যায়বিচারের জন্য সাংবাদিকতা’। ১৯৬২ সালের ২ আগস্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরসি মজুমদার মিলনায়তনে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত