রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে সংঘবদ্ধ কিশোর অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত বুধবার বিকেলে সূত্রাপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রনি হোসেন (১৯) ও রজব আলী (১৮)। অপরজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। র্যাব-১০-এর অধিনায়ক মো. ‘কাইয়ুমুজ্জামান জানান, ‘লেজ টু পেজ’ নামে সক্রিয় কিশোর অপরাধী চক্রের সদস্যরা। এই চক্রে ৭ জন রয়েছে। বছর তিনেক আগে থেকে এই গ্যাংয়ের অপতৎপরতা চলছিল। তারা স্থানীয় ও অন্যান্য অপরাধী চক্রের ছত্রছায়ায় অত্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, সালিশ মীমাংসাসহ নানা অপকর্মে জড়িত বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে কয়েকটি দেশি অস্ত্র জব্দ করা হয়।
×
