অপহৃত দুই কয়লা ব্যবসায়ীকেে আহত অবস্থায় উদ্ধার, গ্রেপ্তার-৩

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০১:২৮ এএম

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুনামগঞ্জ থেকে অপহৃত দুই কয়লা ব্যবসায়ীকে বাগেরহাট থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণের টাকা নিতে আসা তিন অপহরণকারী পুলিশের হাতে ধরা পড়ে।

শুক্রবার বেলা সাড়ে বারোটায় বাগেরহাট সদর মডেল থানায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দীনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৪৮ ঘণ্টা বাগেরহাটের একাধিক পুলিশ দল অপহরণকারীদের ধরতে এই অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত দুই কয়লা ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের সুনামগঞ্জে পাঠিয়ে দেয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. তুহিন শিকদার (২২), জেলার সদর উপজেলার উত্তর পূর্ব মাছিমপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার (২৫) এবং কুমারখালী গ্রামের  আশ্রাব আলীর ছেলে মো. আজগর আলী (৩৫)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত