মসজিদে জুতা বদলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০১:৪০ এএম

পীরগঞ্জে মসজিদে জুতা বদলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল জুমার পর উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন তরফমৌজা গ্রামের গোলজার (৪০), আল-আমিন (৩২), দেলোয়ার (৩৮), জুয়েল (২২) ও নজমল (৬৫)।

মুসল্লিরা জানান, মসজিদে জুমার নামাজ শেষে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির জুতা ভুল করে অন্য একজন নিয়ে যান। এ নিয়ে শফিকুল গালিগালাজ করলে কয়েকজন প্রতিবাদ করেন। এতে শফিকুল ক্ষেপে গেলে দুপক্ষের মাঝে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে পাঁচজন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত