লিগে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে শেখ রাসেল ও আরামবাগ। রেলিগেশনে চলে যাওয়া বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়েছে রাসেল। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থেকে লিগ শেষ করল তারা। দলের হয়ে হ্যাটট্রিক করেন ওনরেবে। চিনেডুর হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ ব্যবধানে হারিয়েছে আরামবাগ। ২৪ ম্যাচে আরামবাগের ৩৩ পয়েন্ট। ব্রাদার্সের ২১।
×
