খুলনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৮:৫৮ এএম

খুলনায় খালিশপুরে নিউজপ্রিন্ট মিলস্ মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করা অভিযোগে গত শুক্রবার দিবাগত রাতে শিক্ষক আল আমিনকে (২৭) মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ।

গত বুধবার ওই মাদ্রাসার বর্ডিংয়ে ছাত্রটিকে বলাৎকারের করা হয়। শিক্ষক আল আমিন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সাতাইশে গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বলাৎকারে শিকার মাদ্রাসাছাত্র খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় দিয়াড়া দক্ষিণপাড়ার বাসিন্দা। সে ওই মাদ্রাসার নজেরানা শাখায় পড়াশোনা করতো এবং মাদ্রাসার বর্ডিংয়ে থাকতো। সেই কারণে শিক্ষক-ছাত্র একই রুমে থাকতেন।

গত বৃহস্পতিবার ওই ছাত্রের মা তার ছেলেকে খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদ্রাসায় দেখতে যায়। ছেলের অবস্থা খারাপ দেখে মা তার কাছে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই ছাত্র জানায় শিক্ষক আল আমিন গত বুধবার রাতে মাদ্রাসার অজুখানায় নিয়ে প্রথমে মারধর করে। পরে তাকে বলাৎকার করে। এর আগেও বেশ কয়েকবার আল আমিন এ কাজ করেছে।

এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে ওই দিন  থানায় মামলা দায়ের করলে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত