জন্মদিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ভারতের এক তরুণী। গত মাসে মুম্বাইয়ে চেম্বুর এলাকায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছে ধর্ষিতা নারী।
এনডিটিভি জানায়, ৭ জুলাই বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিন পালন শেষে ওই নারী ঘরে ফিরছিলেন। সে সময় চার ব্যক্তি রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হয়ে ওই তরুণী লোকলজ্জায় এতদিন কাউকে ঘটনাটি জানায়নি। সারাদিন শুধু কান্না করতো। এক পর্যায়ে শারীরিকভাবে অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন ধর্ষণের বিষয়টি বের হয়ে আসে।
পুলিশ কর্মকর্তা দিপক বিজয় জানান, অভিযোগ পেয়ে অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। এ ঘটনার তদন্ত চলছে।
