শ্রদ্ধা কাপুরের ড্রেস কিনতে আপনার বছরের আয় খরচ হয়ে যাবে!

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১১:৩২ পিএম

গত বছরও বেশ ব্যস্ততায় কেটেছিল তার। এবছরের শুরু থেকেই ব্যস্ততা শ্রদ্ধা কাপুরের। বরুণ ধাওয়ানের বিপরীতে এ বি সি ডি ২তে দেখা যাবে এই বলিউড অবিনেত্রীকে।

স্ট্রিট ডান্সার থ্রিডি তেও অভিনয় করলেন তিনি। সদ্যই শেষ হয়েছে শ্যুটিং। আর তারই র‌্যাপ আপ পার্টিতে শ্রদ্ধাসহ দেখা গেল নোরা ফতেহি, বরুণ ধাওয়ান, রেমো, প্রভুদেবাকে।

সেখানেই শ্রদ্ধা কাপুরকে দেখা গেল কালো রঙের অফ শোল্ডার ড্রেসে। নেকলাইনের সেই ড্রেসে দারুণ দেখাচ্ছিল শ্রদ্ধাকে। তার সেই ছবি পরে ভাইরালও হয় নেটদুনিয়ায়।

বিখ্যাত ব্র্যান্ড ডলসি অ্যান্ড গাবান্না থেকে ড্রেসটি কিনেছেন তিনি। দাম কত জানেন? মাত্র ২ লাখ ৪৩ হাজার ৫০৭।

এই ড্রেস আপনি এর চেয়েও অনেক অনেক কম দামে পাবেন। তবে নায়িকা বলে কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত