তারপর প্রথম ফিচার ফিল্ম ‘অব্যক্ত’ গত বছরেই সাড়া ফেলে দিয়েছে ফেস্টিভ্যাল সার্কিটে। কথা হচ্ছে তরুণ পরিচালক অর্জুন দত্তর প্রসঙ্গে।
অতি সম্প্রতি আরও একটি সুখবর দিলেন অর্জুন দত্ত। ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন তার পরবর্তী ছবির পরিকল্পনা। নিজেই জানালেন, ‘পরের ছবি নিয়ে ভাবছি। ইচ্ছে আছে সেপ্টেম্বরে শুটিং ফ্লোরে যাওয়ার। প্রধানত তিন নারীর গল্প। তাদের জার্নিই ছবির প্রধান দিক। সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এগোবে। তিনজনের সকলের জীবনে আলাদা ক্রাইসিস। কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে এসে তারা তিনজনে ইন্টারলিংকড।’
প্রধান চরিত্রে কারা থাকবেন? জিজ্ঞেস করাতে অর্জুন হেসে বললেন, “অব্যক্ত’ আমার প্রথম বড় ছবি সেই ছবিতে অর্পিতাদি আছেন। এবং অসাধারণ কাজ করেছেন। অর্পিতাদি দারুণ হেল্পফুল। অন্যজন দেবযানী চট্টোপাধ্যায়। বলতে পারেন দেবযানীদি আমার লাকি চার্ম। আমার শর্ট ফিল্ম ‘দ্য সিক্সথ এলিমেন্ট’-এও দেবযানীদি ছিল। আর একজন আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। খুব ইচ্ছে ছিল ওর সঙ্গে কাজ করার। আশা করছি এবারে হচ্ছে।’
অতএব অপেক্ষা সেপ্টেম্বরে শুটিং শুরুর। ছবির প্রযোজনায় অঙ্কিত দাস আর সুরেশ তোলানি। ক্যামেরায় দায়িত্বে সুপ্রতিম ভোল। আর মিউজিক করবেন সৌম্য-ঋত। এখন দেখার অর্জুন দত্ত-র দ্বিতীয় ছবি কেমন হয়।
