আদিবাসীদের হয়রানি বন্ধ করতে হবে : সন্তু লারমা

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০১:২৫ এএম

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) তাদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে সেগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক হামলা, মিথ্যা মামলা, হয়রানি ও অপপ্রচার বন্ধ করতে হবে। এ ছাড়া আদিবাসী নারীসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নে ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘কতিপয় আদিবাসী ভাষা বিলুপ্তির কারণ তাদের প্রতি জাতিগত শোষণ এবং নিষ্পেষণ। তাদের এই ভাষাগুলোর প্রতি আলাদা যতœ নেওয়া হলে এগুলোর বিলুপ্তি রোধ সম্ভব।’

আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সামনে রেখে হোটেল সুন্দরবনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তু লারমা। এবার আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃ এবং টেকনোক্র্যাট সদস্য জান্নাতী ফেরদৌস লাকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত