আয় বাড়লেও সঞ্চয় হবে না কর্কটের, প্রেমে অতৃপ্তি দেখা দেবে কুম্ভর

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৮:৪৮ এএম

মেষ : সম্পত্তি নিয়ে শত্রুতা দেখা দেবে। আয়-ব্যয় প্রায় সমান। শিক্ষার্থীদের পরীক্ষার ফল শুভ।

বৃষ : রাজনৈতিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। বন্ধুরা সাহায্যকারী হবে। কোনো কাজে আত্মীয়র সহানুভূতি পাওয়া যাবে।

মিথুন : পাওনা টাকা আংশিক আদায় হবে। আয় বাড়বে। আত্মীয়রা বিশেষ সময়ে কাজে লাগবে।

কর্কট : ব্যবসায় নতুন নতুন সংযোগ ও চুক্তি হবে। আয় বাড়লেও সঞ্চয় হবে না। রোগ ভয় আছে, সাবধানে থাকুন।

সিংহ : ভূ-সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো নয়, সে জন্য বিদেশ যেতে হতে পারে। ব্যয় বাড়বে।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে। ভ্রমণে ব্যয় বাড়বে। অর্থ সঞ্চয়ের পরিবেশ আসবে।

তুলা : রাজনীতিবিদদের কাজে সমস্যা দেখা দেবে। আশা পূরণ হতে পারে। আয় বাড়বে।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা বাড়বে। সম্মান ও অর্থ বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।

ধনু : কর্মে গোপন শত্রুরা তৎপর থাকলেও অশান্তি আসবে না। বিদেশ ভ্রমণে আশা পূরণ হবে। রোগ বিষয়ে সতর্ক থাকুন।

মকর : চাকরিতে সুনাম বাড়বে। রোগের জন্য মনে অতৃপ্তি আসবে। ব্যবসায় বিনিয়োগ করা শুভ হবে।

কুম্ভ : স্ত্রী স্বামীকে নিয়ন্ত্রণ করবে। প্রেমে অতৃপ্তি দেখা দেবে। ভূ-সম্পত্তি যোগ আছে।

মীন : রাজনীতিবিদরা সতর্ক হয়ে কাজ করুন। দ্বন্দ্বে বিপদ আসতে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ হলেও রোগে সব মাটি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত