খাবার নিয়ে বন্যা দুর্গতদের পাশে ইউসুফ পাঠান

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৩:৪১ পিএম

টানা বৃষ্টিতে ভারতের গুজরাটের বন্যার পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ব্যাহত স্বাভাবিক জীবনযাপন। অনেকেই ঘরবন্দি। কোথাও কোথাও আবার খাবার ও পানীয় জল পর্যন্ত নেই।

বন্যা দুর্গতের সাহায্যে এগিয়ে এলেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান ও তার পরিবার। খাবার ছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠানরা।

টানা প্রায় দুই দিনের বেশি সময় ধরে বৃষ্টি। ভাদোদারাসহ গুজরাটের অনেক অঞ্চল এখন জলের তলায়। ক্রমাগত অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন পাঠানরা।

বন্যা কবলিতদের জন্য রান্না হচ্ছে তাদের বাড়িতেই। সেই খাবার তারা নিজেরাই বিতরণ করছেন বন্য কবলিতদের মাঝে। এরই মাঝে বেশ কিছু মানুষ সাহায্য চাইছেন পাঠানদের কাছে। ইউসুফ পাঠান ও তার পরিবারের লোকজন তাদেরকেও সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত