এজলাসে গোপনে ভিডিও

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০২:৩৯ এএম

আদালত চলাকালে এজলাসের ভেতরে গোপনে মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণের অভিযোগে সাইফুল ইসলাম (২১) নামে একজনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ওই শিক্ষার্থীকে।

গতকাল রবিবার চট্টগ্রাম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালতে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ঢাকার নবাবগঞ্জ থানার আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত