শনিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীদের দিকে খেয়াল না রেখেই ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোয় মোহাম্মদ হুমায়ূন কবিরকে বরখাস্ত করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে মোহাম্মদ হুমায়ূন কবির নামের ঐ কর্মীকে। সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
হজযাত্রীদের মুখে তার ওষুধ ছিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে তা খতিয়ে দেখা হয় এবং ঘটনার সত্যতা পাওয়ায় হুমায়ূনকে বরখাস্ত করা হয় বলে জানান এ এস এম মামুন।
হুমায়ূন মশক নিবারণ অধিদপ্তরের অধীন কর্মী ছিলেন।
