শেরপুরে পুলিশের এক অতিরিক্ত শহর সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন (৩৫) নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে মীরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশেই এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন শহরের মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির দায়িত্বে রয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশেই আনোয়ারের ভাড়া বাড়িতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার বাড়ির অন্য সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।
