লক্ষ্মীপুরে দেড় বছর বয়সী শিশুকে অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে তাকে সদর উপজেলার লাহারকান্দি গ্রামের একটি সুপারিবাগান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এর আগে মধ্যরাতে লাহারকান্দি গ্রামের এলাহীবক্স বাড়ির নিজ ঘরে বাবা-মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুটিকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
