একজন ব্যাটসম্যান টেস্টের পাঁচ দিনই ব্যাট করেছেন- এমন ঘটনা খুব কম। ২৩৫৩ টেস্টে মাত্র ১০ বার। সর্বশেষ উদাহরণ হয়ে রইলেন ইংল্যান্ডের রোরি বার্নস।
এজবাস্টন টেস্টের প্রথম দিন ৪ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন পুরো সময় ব্যাটিং করেন। সেই ইনিংস শেষ হয় ১৩৩ রানে, তৃতীয় দিনে গিয়ে। চতুর্থ দিনও ব্যাটিংয়ে রোরি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৭ রানে অপরাজিত ছিলেন।
সোমবার পঞ্চম দিনের সকালে ১১ রান করে আউট হন রোরি। তার আগে ইংল্যান্ডের জিওফ বয়কট, অ্যালান লাম্ব ও আন্ড্রু ফ্লিনটফ টেস্টের পাঁচ দিনই কোনো না কোনোভাবে ব্যাট করেছেন।
এ ছাড়া ভারতের জয়সিমা, রবি শাস্ত্রি ও চেতেশ্বর পুজারা, অস্ট্রেলিয়ার কিম হিউজ, ওয়েস্ট ইন্ডিজের আদ্রিয়ান গ্রিফিট এবং দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসেন ম্যাচের পাঁচ দিনই ব্যাট করেছেন।
ম্যাচটা ২৫১ রানে হারে ইংল্যান্ড।
