মসজিদে ‘টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বে’ যুবক খুন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৩৮ পিএম

জেলার রায়পুরে মসজিদের টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বে সৈয়দ আহমেদ (৩০) নামে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গত মঙ্গলবার রাতে পৌর শহরের শিবপুর গ্রামের আমির উদ্দিন বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সৈয়দ শিবপুরের মরহুম শামছুল হকের ছেলে। রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সৈয়দের মা রিনা বেগম বাদী হয়ে গতকাল বুধবার সকালে রায়পুর থানায় স্থানীয় আবদুল মালেক, তার ছেলে জাহেদ, খালেক ও একই এলাকার মো. বাহারকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করেছে। 

স্থানীয় একাধিক বাসিন্দা, সৈয়দের মা রিনা ও তার ছোট ভাই সবুজ জানান, শিবপুর গ্রামে নতুন করে একটি মসজিদ নির্মাণকাজ চলছে। মসজিদ নির্মাণের জন্য স্থানীয়রা সৈয়দ আহমেদকে টাকা উত্তোলনের দায়িত্ব দেয়। কয়েক দিন ধরে সৈয়দকে টাকা উত্তোলন না করতে নিষেধ করেন একই এলাকার আবদুল মালেকের ছেলে জাহেদ ও খালেক। কিন্তু সৈয়দ টাকা উত্তোলন বন্ধ না করায় গত মঙ্গলবার সকালে এর জের ধরে জাহেদ ও খালেকের সঙ্গে তার ঝগড়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত