মেষ : কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ আছে। কাজে সফলতা লাভ হবে। স্ত্রীর স্বাস্থ্য খারাপ থাকলেও আয় বাড়বে।
বৃষ : চাকরিতে শুভ ফল দৃষ্ট হয়। আয় ভালো না হলেও পাওনা টাকা আংশিক আদায় হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
মিথুন : স্বাস্থ্য ভালো না থাকলেও কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে। আয় বাড়বে ও সংসারে শান্তি বাড়বে।
কর্কট : ব্যবসায় কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। কাজে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। সন্তানের জন্য ব্যয় বাড়বে।
সিংহ : আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। মায়ের শরীর এখনো পূর্ণ সুস্থ নয়। স্বল্প ভ্রমণ শুভ।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও আয় বাড়বে। পরিবারে শান্তি বিরাজ করবে। আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।
তুলা : নিজের শরীর একটু খারাপ হলেও কর্মক্ষেত্রে উন্নতি হবে। আয় ও সম্মান বাড়বে। ভ্রমণ শুভ।
বৃশ্চিক : কাজে কিছুটা আগ্রহ আসবে। দূর ভ্রমণ শুভ হবে। সম্পদ হাতছাড়া হবে না। মামলায় বিজয় আসবে।
ধনু : অংশীদারি ব্যবসায় নতুন বিনিয়োগ হতে পারে। শারীরিক অবস্থা আগের মতোই, তবে ভালোর দিকে। কর্মে সাফল্য লাভ হবে।
মকর : বেকারদের কর্মলাভ হবে। প্রতিযোগিতায় সাফল্য আসবে। সম্মান বৃদ্ধির যোগ আছে।
কুম্ভ : হতাশা দূর হবে। কাজে শুভ সূচনা হবে। দূর ভ্রমণ শুভ।
মীন : কাজের চাপ বাড়বে। মায়ের শরীর এখনো দুর্বল। প্রেম- রোমাঞ্চ শুভ।
