সাঁথিয়ার মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:২৬ এএম

পাবনার সাঁথিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে পৌনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বুধবার রাতে দুদক পাবনা অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান বাদী হয়ে সাঁথিয়া থানায় এই মামলা করেন। এছাড়া একই সময়ে দুদক আরও পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও পাঁচটি মামলা করেছে। 

দুদক সূত্র জানায়, সাঁথিয়া পৌরসভার বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম পাওয়ায় দুদক আইনের ৪০৯ এবং ৫(২) ধারা লঙ্ঘিত হওয়ায় মেয়রের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদক পাবনা অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান মামলার সত্যতা স্বীকার করে বলেন, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত