ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে এ দাবি করতে পারব না: কাদের

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০১:২০ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে, এখনই একথা আমি দাবি করতে পারব না।

তিনি বলেন, “ঈদের মধ্যে যাতে পরিস্থিতি জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি।”

শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মেয়র-মন্ত্রীদের বেফাঁস মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “কে ব্যক্তিগতভাবে কী বলল সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে আমরা যা বলেছি, তা করছি কিনা।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি ডেঙ্গু কিংবা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারব।”

এসময় সড়ক পথে ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেন, তীব্র স্রোতে ফেরিতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত