কোরবানির বর্জ্য সরাতে সবার সহযোগিতা চেয়েছে সরকার

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৩৫ এএম

কোরবানির পশুর বর্জ্য অপসারণে সরকারিভাবে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। গতকাল শুক্রবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, কোরবানির দিন সবার সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, কোরবানি করা পশুর রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, চামড়া ইত্যাদি সুষ্ঠুভাবে অপসারণ না করলে চারদিকে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হতে পারে। প্রায় ক্ষেত্রে অতিরিক্ত বর্জ্যরে চাপে ড্রেন বা নর্দমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আবার অল্প বৃষ্টিতে নর্দমা আটকে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, সচেতনতার অভাবে জবাই করা পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ নর্দমাসহ যেখানে-সেখানে ফেলার কারণে বিভিন্ন ধরনের রোগবালাই বিস্তারসহ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটে। এ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রেখে কোরবানির সময় শহর থেকে গ্রামের সর্বত্র সবাইকে কিছু সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত