ঈদযাত্রা নির্বিঘ্নে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে : র‌্যাব ডিজি

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:০৯ এএম

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ করতে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ঈদের আগে ও পরের নিরাপত্তা নিয়ে র‌্যাবের আলাদা পরিকল্পনা রয়েছে। র‌্যাবের নিখোঁজ এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘আমেরিকাতেও লোক নিখোঁজ হয়।’ এছাড়া কাশ্মীর নিয়ে বাংলাদেশে কেউ জল ঘোলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থার বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেনজীর বলেন, ‘সামনেই আমাদের দুটি বড় ইভেন্টÑ ঈদুল আজহা ও ১৫ আগস্ট। ঈদের আগে, ঈদের দিন ও ঈদ-পরবর্তী নিরাপত্তার বিষয়ে পৃথক পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘœ করতে প্রতিটি বাস-লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনের নিরাপত্তাব্যবস্থা মনিটরিং করছে র‌্যাব। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ সব ঈদগাহের নিরাপত্তায় সিসি ক্যামেরায় মনিটরিং থাকছে। এছাড়া ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। উত্তর-পূর্বাঞ্চলে বন্যার জন্য এবার অনেক সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে যান চলাচলে কোথাও কোথাও ধীরগতি রয়েছে। যতটুকু সম্ভব ঈদযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছি আমরা।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত