পটুয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৯:৫২ এএম

পটুয়াখালীর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চাঁন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার বল্লভপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত চাঁন মিয়া ৩০ মামলার আসামি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে শুক্রবার গভীর রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় চাঁন মিয়া তার দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে চাঁন মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নে্ওয়া হয়েছে। চাঁন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৩০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত