নীলফামারীতে আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১০:৪৫ পিএম

নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কিসামত বানিয়াপাড়া গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার এ ত্রাণ বিতরণ করে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল গতকাল বিকেলে সংস্থাটির নীলফামারী ইউনিটের সভাপতি জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে এই ত্রাণ বিতরণ করেন।

ত্রাণসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্যতেল, আলু ৫ কেজি, চিঁড়া, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা পরিষদের সদস্য সাইদুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী ইউনিটের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্থার জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন জানান, ৮ আগস্ট রাতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হয় ওই পাঁচ পরিবার। ঈদ আসন্ন হওয়ায় এসব পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে ত্রাণ বিতরণ করা হয়। ঘর তৈরির জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত