সোমবার সকালে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৭:২৪ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার বঙ্গভবনে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিনের বরাত দিয়ে বাসস এ তথ্য জানিয়েছে।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি প্রথমে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র রাজনীতিবিদ, বিচারপতি, সংসদ সদস্যবৃন্দ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী পেশাজীবী নেতৃবৃন্দ এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে রাষ্ট্রপতি ঈদের দিন সকাল ৮ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত