শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সীমিত আকারে চলছে ফেরি

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০১:১০ পিএম

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পদ্মা নদীতে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রো রো ফেরি বাদে বুধবার সকাল থেকে নৌরুটে ১৩টি ফেরি, ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করছে।

মঙ্গলবার রাতে পদ্মায় তীব্র স্রোতে ও ঢেউয়ের তোড়ে শিমুলিয়া ঘাটের রো-রো ফেরি ঘাটের পল্টুন বিচ্যুত হওয়ায় রো-রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রাতভর ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মো. চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের পর মঙ্গলবার রাতভর উত্তাল পদ্মায় বৈরী আবহাওয়ার কারণে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। তবে বুধবার সকাল থেকে সীমিত আকারে ১৩টি ফেরি চলাচল শুরু করে।

আগের দিন রাতভর ফেরি চলাচল বন্ধ থাকায় বুধবার সকাল থেকে দুই শতাধিক যানবাহন ফেরি পারাপরের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা রয়েছে। রো-রো ফেরিঘাটের বিচ্যুত হওয়া পল্টুন ঘাটে স্থাপনের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত